![]() |
| School |
স্কুলের চক্র একজন তরুণ পাইওনয়ির শুরু করল, "আমাদের স্কুলে পড়াশুনোর বাইরে পাঁচটা চক আছে। এগুলি হল-ফিটারের কাজ শেখার, কাঠের কাজ শেখার, ফোটোগ্রাফি । শেখার, দাবাখেলা শেখার আর সমবেত সঙ্গীত শেখার চক্র। ফিটারের কাজ শেখার চক্রের অধিবেশন হয় একদিন অন্তর, কাঠের কাজ শেখার চক্রের প্রতি তৃতীয় দিনে, । ফোটোগ্রাফি শেখার চক্রের প্রতি চতুর্থ দিনে, দাবা খেলোয়াড়দের প্রতি পঞ্চম দিনে আর । সমবেত সঙ্গীতচক্রের প্রতি ষষ্ঠ দিনে। ১ জানুয়ারিতে প্রতিটি চক্রের প্রথম অধিবেশন হল। তার পর থেকে নিয়মমতো প্রত্যেকের বৈঠক হতে থাকল। প্রশ্ন হল, প্রথম তিন মাসে মোট কতবার সব চক্রই একই দিনে সভা করেছিল (১ জানুয়ারি বাদ দিয়ে ?” বছরটা কি লিপইয়ার (অধিবর্ষ) "
“উহুঁ ।”
“তা হলে প্রথম তিন মাসে মোট ৯০ দিনই ছিল?” "ঠিক ধরেছ।”
অধ্যাপক কথার মাঝখানে বাধা দিয়ে বললেন, “আরও একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি এর সঙ্গে। সেটা হল : প্রথম তিন মাসে মোট কতদিন কোনো দলেরই বৈঠক হয়নি?”
“তা হলে নিশ্চয়ই একটা ফাঁকি আছে এর ভেতরে? পাঁচটি চক্রের সবারই বৈঠক হবে এমন আর কোনো সন্ধে বেলা আসবে না, বা একেবারেই কোনো বৈঠক হবে না এমন সন্ধে বেলাও পাওয়া যাবে না। এ তো পরিষ্কার!”
“কেন?” জিজ্ঞেস করলেন অধ্যাপক ।
“তা জানি না, তবে একটা ফাঁকির গন্ধ পাচ্ছি যেন!”
“এটা কোনো যুক্তি নয় । সন্ধে বেলা দেখা যাবে আপনার পাওয়া গন্ধটা ঠিক কি না । এবার আপনার পালা!”
এ খেলার কথাটা যে তুলেছিল সে বলল, “জবাব এখন বলা হবে না। বেশ কিছু সময় নিয়ে ভাবব আমরা । রাতে খাবার সময় সব উত্তর জানা যাবে । ”
রাতে খাবার সময়
.jpeg)
